কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এম এস ইসলাম আকাশ এর কবিতা - প্রথম যৌবনের প্রথম ভালবাসা

 

প্রথম যৌবনের প্রথম ভালবাসা

----------------------------- এম এস ইসলাম আকাশ

অনেক অনেক দিন পর
বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া সেই মুখ
অন্ধকারের পথ ধরে সন্ত্রপনে এল
যার জন্য সহশ্র রজনী থেকেছি উন্মুখ।

কিন্তু প্রথম যৌবনের প্রথম ভালবাসা
নানী থেকে নায়না
ফুটবল থেকে কানামাছি
কারনে অকারনে নানাবিধ বায়না।

কাদা মাটিতে লুটোপুটি
উপেক্ষা মায়ের ভ্রুকুটি,
শাসন স্নেহ প্রসন্ন প্রশ্রয়
ভালবাসা সন্মান সাথে ভয়।

এদো পুকুর নদী নালা খাল বিল
সাঁতরে বেড়ানো স্বপ্ন লাল নীল,
কাঁটা ঘুড়ির পেছনে দৌড়ানোর ক্ষণ
বুকের গহীনে তোলে তীব্র আলোড়ন।

এসেছিল কাল রাতে
এক ঝাঁক ভাল লাগা ছিল সাথে,
ছিল হারানো দিনের বর্নিল ছোঁয়া
অবারিত স্বপ্নের নীল চাঁদোয়া।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…