কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অয়ন সাঈদ এর কবিতা- বরং এইসব দৃশ্যেরও আড়ালে

বরং এইসব দৃশ্যেরও আড়ালে
-------------------------------  অয়ন সাঈদ

মাটিতে ষাঁড়ের সিঙের মৃদু গুতোর মত করে

ভেপু বাজিয়ে টার্মিনালে ভিড়ছে জল-জাহাজগুলো;
প্রেসিডেন্ট ইস্কুল এন্ড কলেজের পিছনে
ধলেশ্বরীর তীরে ঢেউয়ের নাশকতায়
ছাত্রী হোস্টেলের বারান্দায় কার যেন ওড়না-
মাছ শিকারী নৌকার লাল নিশানের মত উড়ে যেতে চায়।

বরং এইসব দৃশ্যেরও আড়ালে
কারখানা গুলোর চিমনি মুখের ধোঁয়ায়-
সন্ধার চুল আমাদের প্যাঁচ দিয়ে ধরে তার চাদরে,
তৃণভোজী কাক কবরের ফোঁটা ফুল খেয়ে ফেলে;
বিশ্বাস করো আজন্ম এতগুলো সপিং-মল ঘুরেও-
একটি যুতসই সানগ্লাস পেলাম না!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…