সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

প্রশাসনকে দলীয়করণ করে আঞ্চলিকীকরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, প্রশাসনকে দলীয়করণ করে আঞ্চলিকীকরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। কিন্তু তারাও দেশের অবস্থা জানেন। প্রশাসন সুযোগ পেলে এর সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, পুলিশও চায় দেশে জনগণের অধিকার রক্ষা করতে। কিন্তু পুলিশকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়, ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়; তারা নির্দেশ মানতে বাধ্য হয়। তা না হলে তারা চাকরি হারাবেন।

এ সময় ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কলাকৌশল করা হচ্ছে। সাংবাদিকরা মিডিয়া, টকশোতে যে সত্য কথা বলেন এতে তাদের গায়ে কাঁটা ফোটে।

তারা সত্য কথাগুলো যাতে প্রচার করতে না পারে সেজন্য আইন করে জনগণের অধিকার হরণ করছে।

খালেদা জিয়া আরও বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…