সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাকিব জামাল এর কবিতা-বাংলা-প্রেমের মুখোশ পরে সঙ, আর নয়!

 

বাংলা-প্রেমের মুখোশ পরে সঙ, আর নয়!

কিছুক্ষণ পরেই পাওয়া যাবে একুশে চেতনার মুখোশ !
ইংরেজি, হিন্দি, উর্দু প্রেমিক'রাও লুকাবে তার আড়ালে চৌকষ!

"বাংলাটা আসেনা" - বলা বাহাদুরও আওড়াবে বাংলা প্রেমের বুলি!
ভিনদেশি সুরে নেচে বেড়ানো ভাঁড়ও বাজাবে বাংলা গানের ঢুলি!
বাংলা কবিতা, বাংলা গান - একমাস চলবে উঠোন থেকে অন্দরমহল !
পরেই ভুলে, ফিরবে যার স্বরূপে - কথনে, বলনে, চাল-চলনে ঠিক আগের সকল!
বাংলা-প্রেমের মুখোশ পরে সঙ, আর নয় ! এমন ছলনা আর নয়!
সবসময় চাই বাংলা প্রেম, চাই বিশ্বজুড়েই হোক বাংলার জয়।
জানোইতো ইতিহাস । আম্রকানন স্বাক্ষী, স্বাক্ষী ঐ কৃষ্ণচুড়ার লাল-
পলাশীর চত্বর স্বাক্ষী, সাক্ষী ঐ কলাভবনের ঐতিহাসিক দেয়াল।
আর বায়ান্নে গড়া ভালোবাসার শহীদ মিনারতো আছেই উচু শিড়ে ঠিক -
তবে কেন নিচু করবো শিড় ? কেন আমাদের বাংলা প্রেম হবে ক্ষণকালের? কেন হবে সাময়িক! 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…