সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা- প্রার্থনা ২

প্রার্থনা-২
এম এস ইসলাম আকাশ

তুমি রহিম তুমি রহমান
সর্বত্রই তোমার মহিমা বহমান
ঘাটকে তুমি অঘাট করো
মৃত্যুপ্রায়কে করো প্রাণ দান।
তুমি অনন্ত তুমি মহান
তুমি মরুতে জাগাও প্রাণ
নদীর বহমানতায় লাগাম টানো
মরা নদীতে আনো বান।
তোমার মহিমা বোঝা দায়
তুমি ধনহীনকে ধন দাও
শৃঙ্খল পড়াও অহংকারীর পায়।
তুমি ফেরাউনকে ধ্বংস করো
বাঁচাও মুছা (আঃ) নবীর প্রাণ
আমি অধম সাধ্য নাই
তোমার মহিমা করি বয়ান।
দয়াল তুমি দয়াময় তুমি
তোমাতে সপি মন প্রাণ
বিপদে সহায় তুমি প্রভু
তুমি মুশকিলে আসান

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…