সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- ফিলিস্তিনী জিহাদী

ফিলিস্তিনী জিহাদী
-শাহিন মামুন

উৎপীড়কের রক্তচোখে চোখ রেখে
বর্জ্যকন্ঠে বলে উঠি "নারায়ে তাকবীর"
পৃথিবীর আলো দেখার আগেই শুনেছি বুলেটের আওয়াজ
চেপেছি খুন হৃদয়ে, হয়েছি জিহাদি পৃথিবীর বুকে
জাতিতে আমি যে মুসলিম ফিলিস্তিন।
আমার নেতা ইয়াসির আরাফাত আর আব্বাস-হানিয়া
করেনি কো কভু ভয় উৎপীড়কের রক্তচক্ষু
অতপর, স্বাধীনতাকামী মজলুমের তরে গড়েছে
পিএলও আর হামাস সশস্ত্র সংগঠন স্বাধীন ফিলিস্তিনীর জন্য।
আমি তো মুসলমান, আমি তো একজন মানুষ।
স্বাধীনতার খুন হৃদয়ে চেপে এসেছি পৃথিবীর বুকে
আমি জাতিতে ফিলিস্তিন, আমার আরেক নাম যোদ্ধা।
আমার রক্তে হয় যদি স্বাধীন জন্মভূমি ফিলিস্তিন
তবে জেনে রাখো হে পৃথিবী!
পরাধীনতার শিকলে নিজেকে বন্ধী রাখার চেয়ে
বুলেটের শাহাদাত সে তো অধিক উত্তম আমার কাছে।
আমি তো দেখি বন্দুকের নলের মাঝে সদা জান্নাতুল ফেরদৌস
সাথে বারুদের গন্ধে পাই খুশবু-আতরের ঘ্রাণ।
আমি তো জাতিতে মুসলিম ফিলিস্তিন, আমার আরেক নাম যোদ্ধা।
মসজিদ আমার ব্যারাক, গম্বুজকে করেছি মাথার হেলমেট
মিনার! সে তো হয়েছে আমার সহযোদ্ধা
আবু বকর-ওমর আর ওসমান-আলী।
আমি যে জাতিতে মুসলিম ফিলিস্তিন।
উৎপীড়কের রক্তচোখে চোখ রেখে
বর্জ্যকন্ঠে বলে উঠি নারায়ে তাকবীর "আল্লাহু আকবর"।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…