সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

বিপ্লব ফারুক এর কবিতা- ফুল

 

 

 

ফুল

---বিপ্লব ফারুক

যে ফুল খুঁজেছি আমি যুগ যুগ ধরে

কোথাও পাইনি তাকে। হঠাৎ কি করে —

সে ফুলের দেখা পাবো, পারি না ভাবতে

ইচ্ছে হলো তার ছবি হ্নদয়ে আঁকতে!

পৃথিবীর সেরা ফুল মনে হলো তাকে

সুবাসিত ভালোবাসা খুব কাছে ডাকে।

আমার অবুঝ মন রাখালের মত

বাজায় প্রেমের বাঁশি আজ অবিরত!

সে আমার আজন্মের ভালোবাসা-ফুল

প্রেমের আঙিনাজুড়ে হ্নদয় ব্যাকুল।

 

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…