সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহীন চৌধুরী ডলি’র কবিতা- বঞ্চিতের ধূসর শোক

বঞ্চিতের ধূসর শোক
-শাহীন চৌধুরী ডলি

কোন এক বিকেলে
আসবো তোমাদের সবুজ মাঠে
খেলবো পুরানো ইচিং বিচিং খেলা,
যদি অনুমতি না দাও
চলে যাবো ভিন্ন কোথা।
তোমাদের আসনে জায়গা নেই জেনে
আমাকে সমাসীন করবে না জেনে
অভিসম্পাত করবো না একবিন্দু
হা-হুতাশের ধরাবাঁধা গান গাইবো না।
পথ ঘুরবো গাঁয়ের মেঠোপথে
চুমুকে পান করবো সোঁদা মাটির ঘ্রাণ
লিলুয়া বাতাস মাখবো আদুল গতরে
নিশীথে ভরা জোছনা আছড়ে পড়বে
আমার শীতলপাটির শয্যায়।
তোমাদের পাথর অহংকার ডিঙিয়ে
পুকুরের জলে বরশি ফেলবো
মাছের কানকোর মতো রক্তচোখে
তাকালে আমার শান্ত গ্রীবায়
দেখবে,সবুজ আলোয়ানে জড়াচ্ছি
বঞ্চিতের ধূসর শোক।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…