সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোঃ সেলিম হোসেন এর কবিতা-বধু

 

 

 

বধু

মো. সেলিম হোসেন

 

মনও অখিল পূর্ণ হলো

তব দেখা পেয়ে,

হৃদয় ব্যোমে অাছ তুমি

তারার ন্যায় ছেয়ে।

 

অমরাবতী রঙ্গনের সুবাস যেনো

তোমা থেকে পাই,

কজ্জল কালো নেত্র দেখে

মম্ ভুলে যাই।

 

অর্ক রশ্মি তমিস্রা হয়

ছড়ালে তব অলক,

তোমায় দেখে পড়ে না-গো

হৃদয় অক্ষি পলক।

 

শাখে শাখে পুস্প কোলে

যেথা দেখি চেয়ে,

সব স্থানেই দেখি তোমায়

ও গো লক্ষি মেয়ে।

 

গানে গানে বলে লোকে

তুমি ধরণীর বিধু,

জানি না গো কবে তুমি

হবে মোর বধু।

 

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…