সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ারা কুমু এর কবিতা-বন্দিনী

বন্দিনী

মনোয়ারা কুমু

একটু একটু করে ক্ষয়ে যাওয়া জীবন ভারে নুয়ে পড়েছে যে নন্দিনী

সে আজ নিজেই নিজের তানপুরা সুরে নিজেকে করেছে বন্দিনী ।

বক পালক কুয়াশায় সে আর উষ্ণতা খোঁজে না কারো

জানলায় দাঁড়িয়ে দেখে না এখন শ্বেতী জোছনার আলো ।

বিষাদ ছোবলে ক্ষত বিক্ষত হৃদয় নিংড়ানো দীর্ঘশ্বাসে এখন কেবলই ঘৃণা

ঘৃণা সমাজ সুশীলতায়

ঘৃণা ভালোবাসাহীনতায় ।

ভালোবাসা..............

বৈধতার লাইসেন্স বিহীন ভালোবাসা অভিযোগে অভিযুক্ত সে নন্দিনী

নিজেই নিজের হৃদয় কারায় নিজেকে করেছে বন্দিনী ।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…