সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রুবিনা পাহলান(হ্নদি রুবি) এর কবিতা - বন্ধু

 

বন্ধু

---- রুবিনা পাহলান(হ্নদি রুবি)

 

তুই আমার এমনই একজন

তোর লাগি শুধু কাঁদে আমার মন।

মা বলে, তুই ভাল না!

তোর নাকি চলন বলনও

ঠিক যেন রাস্তার মেয়ের মতন!

তোর দেখা না পেলে একদিন

মন আমার হয় অস্থির।

তোর দরজায় যাওয়া বন্ধ

এ আমার মায়ের দেয়া

কড়া শাসনেরই এক অংশ।

মন মানে না, পরান মানে না

কি করি এখন বল তো উপায়!

চুপি চুপি মিলব কেমনে তোর সাথে

বুদ্ধি একটি বের করে বল না আমায়!

মায়ের কথায় রাগ করিস না

মা’ তো সব এমনই হয়!

ভাল বুঝে না-মন্দ বুঝে না

শুধু শাসনেই রয়!

কি করে বুঝবে বল!

মা কি জানে আর তুই

আমার কত আপনজন!

রক্তের সম্পর্ক হার মেনে যায়

তোর-আমার বন্ধুত্ব এমনই যেন রয়!

আসুক যত ঝড় তুফান

ছিঁড়বে না মোদের বন্ধন।

আয় তবে করি পণ

বন্ধু হয়ে থাকব মোরা আজীবন।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…