সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা-বলাৎকার!

বলাৎকার!
-----------ভূপেন্দ্র নাথ রায়
বলাৎকারে বলাৎকারে
সারা দেহে পাশবিক অত্যাচারে,
নরমাংসের অমিয় স্বাদে
নরপশু সবলে ঝাঁপিয়ে পড়ে
অট্টহাসি হেসে।।
অসহায় নারী
সম্ভ্রম বাঁচাতে তার পূর্ণ শক্তি দিয়ে,
হাত পা শূণ্য ছুড়ে
ব্যর্থ চেষ্টায় বারেবারে অসার দেহে,
ধরীত্রি কাঁদে তার আর্তনাদে।।
অশ্রু সজল নয়নে
কত আকুতি-বিকুতি,
হাতে ধরি, পায়ে পড়ি
তবুও পাষন্ডের হয় না-
তিলসম সুমতি।।
নিয়ত এ বলাৎকার
জর্জরিত করেছে সমাজ সংসার,
দেশে দেশে সমাজসেবীর বেশে,
নর নারীকেই শুধু নয়,
বলাৎকার প্রতীয়মান প্রতিটি স্তর।।
স্বাধীনতা খর্ব সকল কর্মক্ষেত্র,
ছড়িয়ে ছিটিয়ে বিত্ত বৈভবে,
নিষ্পেষিতের হাহাকারে-
এওতো নমুনা বলাৎকারের;
বসের খেয়াল খুশি স্বভাবে।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…