সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়ার কবিতা- বলে দাও প্রিয় কথা

 

 

বলে দাও প্রিয় কথা

---সেলিনা জাহান প্রিয়া

বলে দাও লিখে দাও জানিয়ে দাও সেই প্রিয় কথা
যা শুনিবার তরে কেটে গেছে কত নিশি রজনী বেলা,
প্রভাত দুপুর বিকেল সন্ধ্যা রাত জানা অজানা সময়
বলে দাও সেই প্রিয় কথা অপ্রিয় হলে তা চিরন্তন কথা।
ঘুম কি জানিনা ভাবনা দোল খায় মনে আঙিনায়
অজানা ভয় শিহরিত অনুভবে ভয়ে লিখা চিঠি
সারাক্ষন একই প্রশ্ন জাগে মনে কিভাবে বলে
আমার লেখা তরী ভাসবে কি তার হৃদয়ের স্রোতে ?
থমকে যায় জিবনের ভাল লাগা কবিতা্র লাইন
যখন দেখি তোমায় নীরবতা একা একা পথ চলা
বুঝি আমার ভালবাসা এভাবে যাবেনা তোমায় বলা
তুমি শুনবে না জানি ,থমকে যাবে,ভাববে পুতুল খেলা ?
মুখের ভাষায় নাই তুমি বললে ,বলে দাও তুমি দুনয়নে
ভাগ্য লিখা বিধাতার হাতে তবু এইটুকু প্রসাদ দাও মনে,
বলে দাও আমায় সেই প্রিয় কথা আমাকে একটু ইশারায়
ব্যাকুল মন দক্ষিণা বাতাসে তোমার ঘরের জানালায় দারিয়ে।
কখনও ভাবি আমিই বলব কাজল পরেছি তোমার জন্য নয়নে
হোক যা হওয়ার আছে ভাগ্যে একটা মন সপে দিব তোমাকে
নিশ্চুপ রই অবশেষে, লাজুক মন রাতের আধারে আলেয়া হয়ে
 নিশিতে আলো জ্বেলে দাড়িয়ে অজানা এক ভীতিতে তোমার পথে
বলে দাও একবার সেই প্রিয় কথা আমাকে যা দেখি তোমার চোখে !!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…