সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা-বসন্ত বন্ধনা

 

 

বসন্ত বন্ধনা

এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ

আজ পহেলা ফাল্গুন

সর্বত্র জ্বলছে হলুদ আগুন,

চারুকলা থেকে টিএসসির চত্ত্বর

আকাশে বাতাসে যেন উঠেছে ঝড়।

কোকিলের কুহুতান

প্রাণ করে আনচান,

এসেছে বসন্তকাল

মন তাই উন্মাতাল।

ফাগুনের এই আগুন ঝরা দিনে

তোমায় প্রিয়া বারে বারে পড়ে মনে,

রমনার বটমুলে সময়ের হিসাব ভুলে

এমনি এক বসন্ত দিনে হাত নিয়েছিলা

তুলে।

আজ ভুলিনি সে দিনের কথা

যদিও এসেছে জীবনে অনেক ব্যস্ততা,

তুমি রয়েছো তবুও হৃদয়ের নিবিড়তায়

বসন্ত দিনের সম্পর্ক যেমন ফাগুনের

হৃদ্যতায়।

ফাগুন আসে ফাগুন যায় সময়ের প্রবাহ

মানতায়

রেখে যায় শুধু স্মৃতির পসরা গভীর

মুগ্ধতায়,

ভালবাসি ভালবাসি প্রিয়া কোকিলের

কুহুতানে

ফিরে আসি বারে বারে বসন্ত বন্ধনায়

তোমার পানে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…