সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা-“বাঙ্গালি”

 

 

“বাঙ্গালি”
শাহিন মামুন

পরাধীনতার শৃঙ্খলে বলো কে বাঁচিতে চায় ?
জন্ম মোদের স্বাধীন দেশে তবে কেনো বলো
মোরা বাঙ্গালিরা বাঁচিবো পরাধীনতার শিকল-বেড়ী পড়ে পা’য়?
বাঙ্গালি বীর, বাঙ্গালি ভয়হীন
বাঙ্গালিরা সহসাই এক একজন ভাসমান মাইন।
বিদ্রোহের বানী শিখেছি মোর বাঙ্গালিরা
বিদ্রোহের অগ্নি পুরুষ নজরুল-সুকান্তেরই কাছে
তাই আজ মোরা বাঙ্গালিরা সত্যের কাছের সদা আপোষহীন
আর শির সদা উন্নত পাহাড়ের মতই এই পৃথিবীর বুকে।
বাঙ্গালি মোরা নিজেরাই এক একজন জলন্ত আগ্নেয়গিরি
তাই আগুনের কাছে ভয়হীন বীর
সদা প্রজ্জ্বলিত যেনো শিখা চিরন্তরের ফুলকি।
যুগেযুগে দেখেছে পৃথিবী বাঙ্গালি জাতির শৌর্য-বীর্য
বাঙ্গালির হৃদয়-বাঙ্গালির ঐক্য
ক্ষুদিরাম-সিরাজ, তিতুমীর-সূর্যসেন
শের ই বাংলা-সোহরাওয়ার্দী
অতপর ভাসানী-মুজিব সাথে জিয়া-ওসমানীর মতো বীর
যেন ছিল সহসাই এক একজন পাথরে ঘেরা সেনা ছাউনী।
বিদ্রোহী আর বীরের দেশের প্রতিটি বাঙ্গালিই মোরা
জন্মগত ভাবেই যেনো স্বাধীনতাকামী পরাধীনতার পাষান ভাঙ্গা
একজন অকুতোভয় দূর্বার সেনানী।
তাই বাঙ্গালি মোরা আজি ছেড়েছি উদ্বেগ
আর সুতীক্ষè করেছি মম চিত্ত্ব
বাংলার মাটি, বাঙ্গালির দূর্জয় ঘাটি
বুঝে নাও, জেনে নাও, আজি তোমরা হে দূর্বৃত্ত।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…