সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা-বিগত বৈশাখে

 

বিগত বৈশাখে
----------------অয়ন সাঈদ

কাঁঠাল- বাঁশ ঝাড় ও কড়ই বৃক্ষের ছায়ায় শোভিত
আব্দুল্লাহপুর পাল বাড়ির পাতা ঝড়া প্রাচীন জোড়া পুকুর,
পোড়া কালচে বাদামী ইটের দালানগুলোতে
আমাদের ১২জন তরুণ-তরুণীর হাস্যোজ্জল দৃষ্টিপাত;
ফটোসেশন ও যে যার মতো করে হেটে দেখার অবসরে
তুষার রায়ের নতুন প্রণয়ের নিপুণ চোখাচোখি।

মনে পড়ে যায় পালদের অতীত উপাখ্যান;
নিপুণীয়ার চুলের ধূপের ঘ্রাণে ছেয়ে গেছিল নাচ ঘর,
জ্যোৎস্না নিয়ন রাত- ঝিঝিপোকার ম্যালডি আর
নিপুণীয়ার ক্লাসিক নৃত্যে ঘুঙুরের রিংটোন, মদমত্ত পাল।

নাচ ঘরের পেছনেই বদ্ধভূমি, এই গতিহীন অসহ্য রৌদ্র দুপুরে
৪৪ বছর ধরে অবিরাম নক্ষত্রের মতো বিভায়,
চিত্রায়িত হতে দেখি; ৭১ এর শহীদ আহাম্মদ দপ্তরী ও
রতন কুমারদের অগণতান্ত্রীক মৃত্যুর ছবি!
পাতা পড়া জোড়া পুকুরের জলচোখ একই দৃশ্যের ধারাবাহীকতায়,
নিরুপায় ক্ষোভে শেওলার ছানি জমে জমে অন্ধ প্রায়...

যাবতীয় প্লাটফর্ম ঘুরে, আমারও কিছু দুঃখ থেকে যায়-
থাকে কবি হেলাল হাফিজের একাকীত্বের মতো আমারও দারুন নিসঙ্গতা।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…