সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ডা. আওলাদ হোসেন এর কবিতা-বিদ্যা

 

বিদ্যা
-আওলাদ হোসেন

বিদ্যা দিলেই বিদ্যা ঢুকে

কে বলিল এমন কথা

বিদ্যা মাথায় ঢুকলে পরে

মাথাই যদি যায় বা উড়ে

তাইতো মাথায় বিদ্যা নেই

কাজে কর্মে দু:খ নেই

কেমন করে ঢুকবে বিদ্যা

পথের মাঝেই পরের নিন্দা

না দেখেই যা বিশ্বাসী হয়

দেখতে কেমন সেটাই ভয়।

মরার পরে জন্ম নিবে

যা চাইবে তাহাই পাইবে

তারপরও কিসের ভয়

ভয় একটাই দেখা না দেয়

আমার কাছে বিদ্যা একটাই

মৃত্যুর পর পুনরায় জন্ম নেয়াই

এই বিদ্যার অর্থ কি?

দর্শনেরই প্রাপ্তি কি?

আবার জন্ম হবেই যদি

বিশ্বাসের এই মর্মভেদী

তোমায় পাব আবার আমি

শত সহস্রে শুধুই তুমি

এ কোন বিদ্যা এ কোন সার

এ কোন ধর্ম এ কোন কর্ম

কেমন করে পাব তারে

ভবের হাটে নিত্য ঘুরে

ঘুরেই যদি ঘুরায় সে কে

এটাই জাল এটাই বিদ্যা

এটাই কর্ম এটাই ধর্ম।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…