কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শাহীনের কবিতা - বিশ্বাস ঘাতক

 

বিশ্বাস ঘাতক
------------- শাহীন

অন্ধকারে চুপিসারে পাশের বালিশে
এসে শোয় এক অবিশ্বাসী
ভালোবাসার সুনিপুন অভিনয়ের জাল বুনে
ভোগ করে যার রুপ যৌবন সর্বস্ব
সত্যি কি সে তাকে ভালোবাসে?????
না কি শুধু সার্টিপিকেটের জোরে??
চোখে মুখে সুখের স্বপ্ন নিয়ে
স্বামী নামক যে মানুষটির সাথে
সাত পাঁকে বাঁধা পড়লো
তাকে কি সে চিনতে পেরেছে????
না কি তাকে চেনাই হবে এ জীবনে?
শুধু সাইনবোর্ডের পরিচয়ে চলছে সব
দেহজ প্রেমের নিখুঁত আলপনায়
সে যে বড় পাকা শিল্পি
ফলের টান শরীরের ঘ্রান
কিছুই তাকে ফেরাতে পারে না
সে কি চায় কিসের টানে সে
অন্য পানে ধায়।।
সে কি প্রেম নাকি মোহ না তার স্বাভাব
একি ছাদের তলায় এ কোন
অবিশ্বাসের বসবাস
স্ত্রীর শরীরে শিকঁড় গেড়ে
বেড়ে উঠা সন্তান নামক ফুলটি কি ভালোবাসার
না কি শুধু কাগুজে সম্পর্কের ??????

*****আমার দেখা একটি সত্যি ঘটনার রুপক******

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…