কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অমর একুশে গ্রন্থমেলায় সাযযাদ কাদিরের বই

 

আমাদের টাঙ্গাইলঃ কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের ছ’টির বেশি বই আসছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এর মধ্যে রয়েছে তাঁর বহুপ্রতীক্ষিত ‘গল্পসংগ্রহ’ - ১৯৬৩ থেকে ২০১৫ সালের বিভিন্ন সময়ে লেখা গল্পের সঙ্কলন। বইটি ষাটের দশকের সাড়াজাগানো গল্পকারকে নতুন করে চেনাবে একালের পাঠককে। ‘গল্পসংগ্রহ’ প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন (স্টল ২৬৮)। ‘সাহিত্যে ও জীবনে রবীন্দ্র-নজরুল’ - নামেই বইটির পরিচয়। প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স (৫৫৫-৫৫৬)। বাংলার দুই মহান কবি সম্পর্কে অনেক কৌতূহল মেটাবে এ প্রবন্ধ-গবেষণাগ্রন্থ। বাংলার ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক চমকপ্রদ তথ্যভিত্তিক প্রবন্ধ-গবেষণাগ্রন্থ ‘জানা-অজানা বাংলা’ প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউস (স্টল ৩৯৭-৪০০)। ‘রাজরূপসী’ ও ‘নারীঘটিত’র পর নারী-ভিত্তিক প্রবন্ধ-গবেষণা সিরিজের তৃতীয় গ্রন্থ ‘রমণীমন’ ও হারকিউলিস সিরিজের ‘মহাবীর হারকিউলিস’ প্রকাশ করেছে চিত্রা প্রকাশনী (স্টল ৪৮৬)। দেশ-বিদেশের লোকরচনা ভিত্তিক সঙ্কলন উপকথন সিরিজের ষষ্ঠ গ্রন্থ ‘উপকথন চিরদিনের’ প্রকাশ করেছে ঝিঙেফুল (স্টল ৬৩৪-৬৩৫)। এছাড়া দক্ষিণ ভারতের বিজয়নগর রাজসভার বিদূষকের মজার গল্প-কাহিনী ‘তেনালি রামন’ প্রকাশ করেছে দিব্যপ্রকাশ (৫৪৫-৫৫৬)। সাযযাদ কাদিরের আরও কয়েকটি বই মেলায় আসতে পারে বলে জানা গেছে।

সূত্রঃ শীর্ষ নিউজ

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…