সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রাজু আহমেদ এর কবিতা- বিষমাখা বাঁশরি

 

 

বিষমাখা বাঁশরি

রাজু আহমেদ

 

ঘুম ভাঙ্গে সুর শুনিয়া
কি আছে ঐ যাদুর সুরে,
কাছে ডাকে নিরবে আমায়
থাকি যতই অচিন দূরে।

নির্জনে ডাকে সদা মোরে
বিষমাখানো বাঁশরি তোর,
শুকনো বাঁশে করুণ সুরে
শুনে কাটাই দিন রাত্রি ভোর।

প্রেম সাধনে সাধন করলি
ভাসিয়ে সুর সুরের ভেলা,
সুরের মাঝে মন কারিলে
মন পায় খোঁজে প্রণয় খেলা।

গাইলে সুরে, মন হয় অসুর
সদা খোঁজে এই মন তোরে,
হারিয়ে এখন যাবি কোথায়
থাকিস সদা এই অন্তরে।
----------------------

add2

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…