সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ভাঙন ভাঙন খেলা

ভাঙন ভাঙন খেলা
কবি সাকিব জামাল

হঠাৎ করে-

ঐ কালবৈশাখী ঝড়ের মত

উড়িয়ে দিলে- ভালোবাসা!

ধুলির মত আছড়ে আছড়ে স্মৃতিগুলো-

তাড়িয়ে দিলে-কোন সুদূরে! হঠাৎ করে!

প্রলয়লীলায় মুছে দিলে স্বপ্ন, আশা!

 

আমিতো বীজ বুনে ছিলাম-

যতন করে, আপন করে,

গড়েছিলাম সবুজ করে গাছের মত বড়!

ভেঙে দিলে ডালপালা সব, ফুল-ফল সব,

কন্ঠ রোধে বন্ধ করলে মিষ্টি কলরব!

রুদ্র মুর্তি তোমার ভাঙার নেশা- স্মৃতিরা জড়সড়!

 

তোমার মনে প্রেম ছিলোনা-

এইতো সেদিন!

জানতে পেরেছি-

আমি যেদিন-

তারপর থেকে-

চুমোয় চুমোয় সিক্ত করেছি তোমার জমিন!

চাষে হলাম মত্ত মমিন!

হাল ছাড়িনি, হার মানিনি- সবুজ আমার চাই,

সবুজ হলো, রঙিন হলো- হলো মনে ঠাঁই ।

 

ওটাই ছিলো আমার প্রেমের স্বর্ণযুগ ।

তোমারও কি ছিলো তাই?

শো শো শব্দে কর্কষ সুরে জবাব আসে-

মনে নাই, অত্তোসব মনে নাই!

 

তখনই বুঝে ফেলি-

তোমার মনের কোনে কোনে,

মেঘ করেছে কালো কালো,

অহম আর লোভ" মিলেছে-

মধুর সব স্মৃতি খেকো- ঢেকেছে সব আলো!

 

তখনই বুঝে ফেলি-

এ ভাঙন ভাঙন খেলা!

আর দেরী নেই-

শুরু হলো-

তোমার-আমার বিদায় বেলা!!!

 

কালবৈশাখীর নাঁচন খেলা-

সবুজ প্রেমের বৃক্ষরাজি উপড়ে ফেলা ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…