সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রফিক উদ্দিন লস্কর এর কবিতা- ভাবনার অন্তরালে

 

 

 

 

ভাবনার অন্তরালে
।। রফিক উদ্দিন লস্কর ।।

 

কি সুন্দর জগত, কি সুন্দর মানবজাতি
বিরাজ করছে পঞ্চেন্দ্রিয়ে, তবুও বজ্জাতি।
কখনো নিজের স্বার্থে, কখনো বা পরার্থে,
হিংস্রতার রূপ নেয়, কত কিবা অর্থে।
সমাজকর্ম, বড়ই অধর্ম, বিচার করেনি যারা,
বুঝেনা তারা,ধনী-গরীব একই রক্ত মাংসের গড়া।
দিন-দুপুরে, না হয় কাকভোরে---
দিচ্ছে হানা, নেইকো মানা
ওদের পাষাণ মনে বাধেনা কি ওরে!
কত মায়ের করুণ কান্না,
আজও কান পাতিলে যায় শোনা
কত ছেলে-মেয়ে, ঘুরিছে দেশে দেশে
বুক ভরা ওদের স্বজনের বেদনা।
হতাশ বুকে কত দারা, হয়েছে পাগলপারা
চাপা ব্যথা অন্তরে, হয়েছে বোবা তারা।
সভ্য সমাজে আজ, করেছে ঘৃণ্য কাজ
অর্থ না হয় রোষে ধরেছ এমন সাজ।
সময় বলেছে এখন, জেগে উঠো জনগণ
ওদেরকে করিতে তাড়া, করোনা শিরঃদাড়া
সময় এসেছে কাছে, রুখতে হবে শক্ত হাতে
জাগো জাগো জাগো ওরে করে কানখাড়া।
---------------------------------------------------------
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…