সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ারা কুমু এর কবিতা-ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি

মনোয়ারা কুমু

তরতরিয়ে বয়ে চলা লাউ ডগা সময়ের

জোয়ারে সঞ্চিত বালুকাবেলায়

সদ্য জন্মানো কষ্ট ক্যাকটাস অরণ্য;

ভাটার টানে সাগর অতল গহ্বরে

বিলীন হয়েছে -- হয়েছে নিশ্চিহ্ন।

হৈম'র বিরহী আঁচল সরিয়ে

কৃষ্ণচূড়া গোধুলি তাই; নীড়ে ফেরা শালিকের

পাখনায় ছড়িয়ে দেয়

সন্ধ্যা মালতী ঘ্রাণ।

নীলিমার নীল ছোঁয়া শ্যামল মৃত্তিকায়

ঘাসফড়িং প্রজাপতির মায়া কানন

ছাড়িয়ে জোনাক সুখের দল

ছুঁয়ে যায় গাঙচিল মেঘের ভেলা।

ঝিনুক জোছনা জলে ভেজা

নূপুরনিক্বণ সুরে আমার ছোট্ট তরী

ছুটে চলে; ছুটে চলে চঞ্চল স্রোতস্বিনীর

ছন্দিত ছন্দে,

হরিণী মন লাজুক ভোরের মাধবী ছায়ায়

সাজাতে চায় সুন্দর পৃথিবী,

যেখানে তুমি আছো;আমি আছি

কাছাকাছি পাশাপাশি....

ভালোবাসি ভালোবাসি।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…