সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা-ভুল ভুল আর ভুল

 

ভুল ভুল আর ভুল

------------------এম এস ইসলাম আকাশ

 

স্মৃতিরা অবিরত তাঁড়িয়ে বেড়ায়

ভাবনার সাগরে হাঁবুডুবু খাই,

কোথায় শুরু কোথায় শেষ

বুঝিনা ক্রমেই বাড়ে জীবনের ক্লেশ।

জন্ম থেকেই ভাগ অংকের মত

নিঃশেষে বিভাজ্য নই,

অবিরত বাড়ে কষ্টের তিলক

ক্রমশ কালো হয় সুখের সাদা পালক।

জীবনের প্রতিটি সময়ের হিসাব

বাঁধা পড়ে হিসাবের খেড়োখাতায়,

খসড়া হিসাব পাকা পোক্ত হয়

ভুলের খেসারতে বিনা বাঁধায়।

জীবনের ভুল গুলো বাধাহীন

ঘুরে ফিরে বারে বারে অন্তহীন,

সে যেন চঞ্চলা ঝর্নাধারার মত

বুকের বাম পাশটায় আঘাত হানে

অবিরত।

ভয় হয় কখন না আবার ভুমিকম্প হয়

উল্টে পাল্টে সব কিছু হয় ঝঞ্জাল,

ভুলের ভিতে তৈরি নাজুক পাটাতন

দুমড়ে মুছড়ে ভাগাড়ে হয় যে কখন!

জীবনের প্রতিটি বাঁকে বাঁকে

ভুল গুলো অপেক্ষায় থাকে,

কখন আবার হবে ভুল

হিসাবের খাতায় পড়ে হুলস্থুল।

যন্ত্রণা দগ্ধ সময়ের কথকথা

বেড়ে চলে শুধু হৃদয়ের ব্যাথা,

ভুল ভুল আর ভুল

দিয়ে যাচ্ছি তাই তার মাসুল।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…