সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়ার কবিতা "ভুল মানুষ হয়ে গেছি"

 

ভুল মানুষ" হয়ে গেছি
----সেলিনা জাহান প্রিয়া ।।

একদিন মনের অজান্তে মেঘ ছুয়েছিলাম
মেঘ ঠিক তখনেই আমায় ভিজিয়ে দিল
আমি অবাক হয়ে মেঘকে দেখলাম
মেঘ বলল এই বৃষ্টির জল তোমার জন্য
সেই খেকে আমার আকাশ মেঘে ঢাকা
প্রতিদিন বৃষ্টি হয় মনের ভুলে আখি জলে ।।
এক দিন ভুল করে আকাশ ছুয়েছিলাম
নীল খামে আকাশ একটা চিঠি দিল
সেই চিঠি আমি আজও পড়ি !শেষ নাহি হয়
আকাশ বলল তার নীলের সীমানা নাই
আমি সেই অসীম নীলে নিজেকে হারিয়ে খুজি ।
একদিন মনের অজান্তে সাগরে জল ছুয়েছি
একদিনের মনের ভুল ছিল তার সীমানায়
সমুদ্র আমায় দিল তার ভালবাসা পা ভিজিয়ে
নোনাজলের গন্ধ শরীর থেকে আর গেলোনা ।।
আমি ভুল করে এক জোছনা রাতের প্রেমে পড়ি
আমার সেই প্রেমে চাঁদ নাকি কলঙ্কী হল
চাঁদের জোছনায় আজও সেই কলঙ্ক চোখে পড়ে
একদিন ভুল করে সূর্যের দিকে তাকিয়েছিলাম
সেই থেকে আমি অন্ধকারে হাঁড়াতে পাড়ি না
আমায় ঠিক জোনাকি মনে করে খুঁজে নেয় না কেউ ।
একদিন মনের ভুলে চুল গুলো বাতাসে ছুড়েছিলাম
তারপর সব সেই চুলে বেলি ফুলের মালা দিল না কেউ
শেষ পর্যন্ত আমি একটি চিঠি লিখলাম সেই নীল খামে
তারপর থেকে সকল পোষ্ট অফিস বন্ধ হয়ে গেছে ।।
একদিন ভুল করে ভুল করেছি
তারপর থেকে আমি "ভুল মানুষ" হয়ে গেছি ।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…