সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- ভূখারী

 

 

ভূখারী
শাহিন মামুন

প্রভু! পৃথিবী নামক তোমার জমিনের বুকে
এতো খাদ্য-শস্যের ভার
আমি মানুষ কেন তবুও থাকি বল
সদা-ভূখা আর অনাহার?

জীর্ণ-শীর্ণ রোগে ভরা কেন আমার দেহখান
ক্ষুধার জ্বালায় আমি মানুষ কেন
এখন শুধুই এক হাড্ডিসার?

প্রভু! আমি মানুষ কেন পাইনা খেতে
তোমার পৃথিবীর বুকে?
দিনের পর রাত, রাতের পর ভোর
কেন থাকি বল প্রভু আমি ভূখা পেটে?

অতপর ক্ষুধার জ্বালায় কাগজ খেয়ে
কেন মিটাতে হয় আমার ক্ষুধার জ্বালা পেটের?
ধনীর খাবার পড়ে থাকে কেন বল
আবর্জনার স্তুপের ঐ ডাস্টবিনেরই মাঝে?
আমি মানুষ, মানুষ হয়েও কেন প্রভু
থাকি বল ভূখা পেটে?
জন্ম আমার মানুষ রুপে, নইতো আমি মানুষ
ধনীর রাজ্যের আমি যেন শুধুই এক কুকুর!
পথে পথে ঘুরেফিরি খাবার নাহি জোটে
জন্মই কি আমার আজন্ম পাপ
প্রভু তোমার এই পৃথিবীর বুকে?

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…