সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়ার কবিতা-মগ্ন প্রতীক্ষা

 

মগ্ন প্রতীক্ষা
---------- সেলিনা জাহান প্রিয়া

 

আমাকে নিয়ে জীবন ফুরায় জীবনের মত করে
এপারে ওপারে কোথায় দাঁড়াবে গিয়ে? প্রেম বলে !
যে মেয়েটি মারা যাবে তার পছন্দের ফুল গুলো
ভেসে যায় নীলাভ জলের নদীতে নিরবধি জলে
খুব গোপনে গোপনে দূরদেশে, ঘুরে ঘুরে আসে
কতদূরে কোথায়? জীবন কেবল ছুটে চলে ,
সস্থির নিঃশ্বাস চেয়েছি বলে, পথে পথে ফেলে যাই
আমার হাতের কত ছুয়া সেই পথে ফুল হয়ে ফুটে
সুখের স্বপ্ন নিয়ে বাচে মেয়েটি তার স্বন বুননে
অনেক ঘুমাবার কথা ছিল, তোমার হৃদয় কুটীরে
হাজার তারা নিয়ে আকাশ দেখি জোছনা রাতে
আকাশ হাসার কথা ছিল, মেঘ এলো সেই কালে।
দেখি আকাশের ঘন নিলে শুধু তোমায় চেয়ে
তারপর সাত রঙে ইন্দ্রধনু শাড়ি গহনায় ডাকে,
দেখি আবৃত কোন ঘুধুলি বেলায় তুমি বহু দূরে
তুমি হারিয়ে যাও অচেনার দেশে আমায় রেখে ......
দেখিবার তরে কেউ নেই প্রমত্তা ঢেউ, দশদিকে প্রবাহিত
বেরুবার পথও ভুলেছি অজানা গভীরে ,নাই রে ঠিকানা
প্রতিদিন অপেক্ষা। প্রতিটি রাতে পরিপূর্ণ মগ্ন প্রতীক্ষা
কোথায় যে গেছে চলে সুদূরের হ্যাঁচকা টানে
না বলে কয়ে উড়ে গেছে আকাশও দিগন্ত পানে।
সুদীর্ঘকাল আমিও ঝুঁকে আছি নীলাভ জলের নদীতে
জলের বাগানের দিকে, গাছেদের কাছাকাছি আসি
অপেক্ষা অপেক্ষা মনে, সতত প্রেমে সাঁই সাঁই ফুলও
ঝরাপাতার সন্ধানে জাপটে ধরি পাথরকুচি মেঘ,

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…