সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা- মনের বয়স

মনের বয়স
-মোল্লা মোঃ জমির উদ্দিন

বাড়েনি মনের বয়স
লিকলিকে শরীর বেড়েছে
পাল্লা দিয়ে তুখোড় দৃস্টি
পরেছে গোলাপের গায়।

কাটাযুক্ত ফুল হাত
দেবার সাহস হইনি
অপ্রতিরোধ্য কিশোরী
পাপরিগুলো ছিড়ে নেবার
আপ্রাণ চেষ্টা করে
ব্যর্থ হয়েছে, গোলাপটা
শীর্ষে ছিল,পাঁপড়ি
মেলতে তখনও দেড়ি।

মাত্র ক'দিনেই ফুল
ফুটে ঝরে গেল
কিশোরীর কান্না থামেনা
রাস্তায় শুয়ে বিলাপ
কেঁদে মাঠে গড়া গড়ি
শুকনো খরখরে মাটির
চাইগুলান ভিজিয়ে
আহাজারি থামছেই না।

মা ফিরিয়ে আনতেই
হিমসিম খাচ্ছিলেন,জীবন
এত বিচিত্র অনুভূতির
সমাহার, এটা নার চার
চলতেই থাকবে যতই
সময় বদলে যাক।

সমস্ত শক্তি খাটিয়ে
মা টেনে হিঁচড়ে
বাড়ির উঠানে ফেলে
রাখলেন, রাত অবধি
খাওয়া নাওয়া নাই
শুধু বিলাপ আর
ফুলটা তার চাই-ই।

এই দুরন্ত রাঙা সময়টা
১৪ বছরের মতো
বালাই আর নাই
পরম যত্নে সামলে
নিতে হয় বাবা-মাকেই।

গোলাপ যেমন ফুটে
নিয়ম ভাংতে চায়না
মনের বয়স ঠিক
জায়গায় থাকে,নিয়ম
মানতে চায় না।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…