সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়া'র কবিতা-মানবের হাট

 

 

মানবের হাট
------------ সেলিনা জাহান প্রিয়া

কেউ কাউকে মুক্ত করতে পারছে না
কেউ কাউকে যুক্ত করতে পাড়ছে না!
যতই গভীরে যাই ততই চোরাবালি
যতই উপরে যাই ততই অসাড় দেখি!
শব্দের ক্যাম্পেইন করে কাব্যিক কবিরা
মূলত স্বার্থের দামে দেশ তুলে নিলামে
সব গোত্রেরই একটা সংহিতা থাকে
কবি লেখক মুক্ত হতে পারে কি?
পৃথিবী একটা রক্তের লাল ইতিহাস
পৃথিবী একটা সৃষ্টির আদিম ইতিহাস
যে যত রক্ত ঝরিয়েছে মানব কুলের
ইতিহাসে সেই বীর সেজে বসে আছে।
বৃক্ষ পশু জন্ম থেকে উলঙ্গ চিরদীন
তোমার পোষাকে দেখি আমি সর্বনাশ
নারী নাকি ধর্ষিত হয় পোশাকের অভাবে
শিশু কেন ধর্ষিত হয় পোশাক পড়া জাতে।
কিছু হেঁটে,কিছু পথ দৌড়ে শুধু চাই আর চাই
হাওয়াই মিঠা জীবনের রঙে সৃষ্টি শুধু খেলে।
রাষ্ট্র,সংবিধান,মানচিত্র,জাতীয়তাবাদ দেশ
সৃষ্টিকর্তা সৃষ্টি, মানব করে ভিভাজন জাতিতে
সংখ্যা গুরুরা বেশ মজা করে শাসন করে লঘুরে
ক্ষুদ্ররা কখনো পৌঁছাতে পারে না
পৃথিবী সংঘ বা সংঘমিত্র!
মিত্রতা - একফাঁদ মরন খেলা নীল নক্সায়
বাস্তবতায় মানব বিক্রি হয় মানবের হাটে।

add2

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…