সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোঃ আরিফুল ইসলাম এর কবিতা-মানব জনম

 

 

মানব জনম
‌মোঃ আ‌রিফুল ইসলাম

‌দিবস ও রজ‌নি আ‌মি এ‌হি ভাবনায়,
পুন্য এ খাঁচা কবে শূন্য হ‌য়ে যায়।
সাঙ্গ হ‌বে রঙ্গলীলা তি‌মির হ‌বে রাত,
অন্তহীন সে রাতের হ‌বে না প্রভাত।
বন্ধ হ‌বে ছন্দ যত বু‌কের স্পন্দন,
‌বিদায়ের বির‌হে আপনজ‌নের ক্রন্দন।
মা‌টির দেহ মা‌টি হ‌বে উ‌রে গে‌লে প্রাণ,
রই‌বেনা দা‌মি পোষাক সুগ‌ন্দির ঘ্রান।
‌নিথর দেহ বই‌বেনা কেহ নে‌বেনা কেউ ভার,
কত ধন রে‌খে গে‌লে কর‌বেনা বিচার।
রই‌বে শুধু কৃতকর্ম ভাল কিংবা মন্দ,
‌হিসা‌বের খাতা ‌তোমার হ‌য়ে যা‌বে বন্ধ।
এমন মানব জনম আর পা‌বে না আস‌বেনা এ ধরায়,
কা‌লে কা‌লে সব কা‌লের অতল গহ্ব‌রে হারি‌য়ে যায়।
জন্ম যেথা মৃত্যু হেথা এটাই‌তো রী‌তি,
র‌য়ে যায় শুধু কর্মফল রে‌খে যাওয়া স্মৃ‌তি।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…