সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- মানষী

মানষী
শাহিন মামুন

মানষী!
আমি কবি তোমার তুমিকে
হারিয়েছি যে আলোর মাঝে,
সেই আমি কবিই তোমার তুমিকে
বলো কেমনে খুঁজে পাবো
আঁধারে ভরা জীবন মাঝে?

মানষী!
কাগজের নৌকা যতোই সুন্দর হোক না কেনো
কাগজের নৌকা দিয়ে যে জীবন নদী পার হওয়া যায় না
সেটা কিন্তু একজন নারী হয়েও তুমি ভালোই বুঝেছিলে।
তাই তো তুমি নারী কাগজের নৌকা ছেড়ে
কাঠের নৌকাতেই চরে তোমার জীবন নদী পাড়ি দিলে।
ভবিষ্যৎ যাই হোক না কেনো তুমি নারীর
অন্তত বর্তমানে ডুবে যাওয়ার ভয় থাকলো না
তুমি নারীর জীবনে।

মানষী!
তোমার জীবনে আমি হয়তো
কখনো কোনোদিনও মূল্যবান ছিলাম না তোমার,
ছিলাম হয়তো বাগানের ঝড়ে পড়া ফুলের মতো দামী।
তাইতো নিঃশব্দে চলে গেলে ঝড়ে পড়া ফুল ছেড়ে
নতুন দামী ফুলের শোভাস পেতে।
বিদায়ক্ষণে একবারও প্রয়োজন বোধ করলে না একটু বলার
কবি! আমি চলে যাচ্ছি! তুমি ভালো থেকো!
আর আমাকে না পাওয়ার কষ্টে কখনো অভিশাপ দিওনা
তাহলে যে আমি সুখি হতে পারবো না কোনদিনও।

মানষী!
আজ অনেক কষ্টের পর বুঝতে পারলাম জীবন মাঝে
তুমি কখনোই আমার সম্পদ ছিলেনা জীবনের,
তুমি ছিলে শুধুই আমার জীবনের সম্পত্তি মাত্র।
কারণ, সম্পদ কখনো বিক্রি বা হস্তান্তর হয় না
কিন্তু সম্পত্তি সবসময়ই হাতের পালাবদল হয় বা হতে পারে।
যদি তুমি সম্পদই হতে আমার জীবনের
তবে সম্পত্তির মতো এতো সহজেই
সব মায়া ত্যাগ করে অন্যের হতে না কখনোই।

মানষী!
অভিশপ্ত ফুল হয়ে কখনো কোনো দিনও
কোনো দেবতার সন্তুষ্টি অর্জন করা যায় না
ফুল তুমি যতোই দেবতার সন্তুষ্টি অর্জন করতে চাও না কোনো?
কারণ, তুমি মানষী আমি কবির অভিশাপে অভিশপ্ত এক নারী।
তাই যতোদিন বেঁচে থাকবে তুমি মানষী নারী এই পৃথিবীর বুকে
ততোদিনই বেঁচে থাকবে তুমি মানষী নারী অভিশপ্ত হয়ে
এই স্বার্থের পৃথিবীর বুকে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…