সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- মানুষ

 

 

 

মানুষ
শাহিন মামুন

আমি মানুষ কি করবো বলো
জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে?
আমি মানুষকে যে টানে না কখনো
রাজনীতি আর রাজনৈতিক স্লোগান তার আপন ঘরে।
আমি মানুষকে যে টানে সদা মানবতার ঘরে
মজলুম আর নিপীড়িতদের মাঝে।
তাই আমি মানুষ লিখে যাই সদা মানবতার দৃষ্টিতে
মজলুম আর নিপীড়িতদের কথা
কলমের কালিতে কাব্য-কবিতার মাঝে।
আমি মানুষ। চাইনা তুমি পাঞ্জেরীর কাছে
এ্যালুমিনিয়ামের প্যাকেটে মোড়ানো দামী কোনো খাবার
আমি মানুষ শুধুই চাই তুমি পাঞ্জেরীর কাছে
মজলুম আর নিপীড়িত মানুষের জন্যে
মোটা কাপড় আর সাথে মোটা চালের ভাত।

হে পাঞ্জেরী! আমি মানুষের মতো তুমিও হয়তো শোনো
চারদিকে মানবতার জয়গান আর জিকির
তবুও কেনো পেটের ভুখার জ্বালায়
অসহায় বাবা-মা দেয় তার সন্তানকে জলে ফেলে?
অতপর মৃত দেহখানি কুকুর-শেয়াল তুলে এনে
ক্ষুধা মেটায় নিজেদের।
ক্ষুধার জ্বালা যে কত নির্মম আর কতটা হয় কষ্টের
তা শুধু বুঝে পৃথিবীর বুকে ভুখা পেটে যে থাকে,
মৃত্যুটা তখন হয় উত্তম মনে সেই ভুখারীর কাছে
যখন ক্ষুধার জ্বালায় ভুখারী ভোগে দিন কিংবা রাতে।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…