সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা-মায়ের প্রতি নিবেদিত প্রাণ

মায়ের প্রতি নিবেদিত প্রাণ
এম এস ইসলাম আকাশ

আজও খুঁজি সেই প্রিয় মুখ
আজও খুঁজি সেই প্রিয় স্পর্শ
যে মুখ নিরাশায় আশার আলো
যে স্পর্শে সাফল্য ধরা দেয় অনিবার্য।

হাজারো ক্লান্তির সেই দিনগুলো
হাজারো কষ্ট যখন করে দিতো এলোমেলো
তখন একটি মুখের মিষ্টিবচন
জাগাতো বুকে স্বপ্নের আলোড়ন
নিমিষে বন্ধ হতো হৃদয়ের রক্তক্ষরণ।

আজও খুঁজি সেই প্রিয় মুখ
ঘুমের ঘোরে অথবা জাগরণে
তার স্পর্শিত স্পন্দনে আবারো স্পন্দিত হতে চাই।

আজও চাই সেই স্পর্শ
চাই চেয়ারের পিছনে দাড়িয়ে সেই স্বপ্নের হাতে চুলে মায়াময় স্পর্শের আঁচড় কাটা।

না ঘুমানোর রাতে চাই সেই শরীরের ঘ্রাণ
পরম মমতায় বুকের মাঝে ঠাই
আবারও সেই স্বপ্ন স্পর্শে বেঁচে উঠতে চাই।

আর কি পাবো ফিরে
যা হারিয়েছি অবহেলায় অবেলায়
কোথায় হারিয়ে গেছে আমার স্বপন
কোন সে দূর অজানায়।

আবার যদি পেতাম ফিরে
সেই সোনালী দিন
মা গো আবার আমি বায়েজিদ বোস্তামী হতাম
তোমার চরণে নিজেকে করে দিতাম বিলীন।

মায়ের প্রতি নিবেদিত প্রাণ
থাকে না কভু কষ্টের বেড়াজালে
আসুক যতই কষ্টের ঘেরাটোপ
আসুক যতই আঁধারের রাত
সবকিছু নিমিষেই হয় ধুলিষ্যাৎ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…