সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মা আমার মা

মা আমার মা
সাকিব জামাল

জিজ্ঞেস করলাম আকাশ দেখে –

তোমার চেয়ে বিশালতা আছে কারও জগত মাঝে ?

উত্তরে সে বললো হেসে-

আমি ভীষন ক্ষুদ্র তোমার মায়ের মনের কাছে ।

জিজ্ঞেস করলাম সাগর দেখে –

তোমার চেয়ে গভীরতা কোথাও কি আছে ?

উত্তরে সে বললো হেসে-

আমি মিছে, তোমার মায়ের ভালোবাসার কাছে ।

জিজ্ঞেস করলাম পাহাড় দেখে –

বলতো আমায় তোমার চেয়ে উচু আছে কি?

উত্তরে সে বললো হেসে-

উচু সেতো তোমার মায়ের নি;স্বার্থ হৃদয়খানি ।

জিজ্ঞেস করলাম অরণ্যরাজি দেখে –

তোমার চেয়ে চিরসবুজ পাবো বলো কোথায়?

উত্তরে সে বললো হেসে-

তোমার মায়ের চোখদুটো -আজীবন তুমি খোকা যেথায় !

 

দিন ফুরালো , রাত্রি এলো নেমে

কর্কষ কন্ঠ শুনে- শিউরি উঠি ভয়ে, দেহ গেলো ঘেঁমে

বলে - আঁধার, এ আর কী আঁধার ! বুঝবি তখন !

চির আঁধারে ঢেকে যাবে জীবন, মা হীন হবি যখন ।

দ্রুত উঠে হাত তুলি করি মোনাযাত

আমার মাকে দাও তুমি প্রভু আরও নেক হায়াত ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…