সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা-“মা”

“মা”
শাহিন মামুন

আমি মানুষ!

বয়স হয়েছে আমার ত্রিশ

তবুও আমি মায়ের কাছে সেই ছোট্ট মামুনটি।

যখন হবে বয়স আমার ষাট

মায়ের কাছে তখনও থাকবো আমি ছোট্ট মামুনটাই।

আমি মানুষ সে তো কভু জান্নাত দেখিনি।

তবে দেখিছি পৃথিবীর বুকে নয়ন জুড়ে আমার মায়ের মুখ

সেই মুখের মাঝেই পেয়েছি খুঁজে জান্নাতের সকল মুখ।

মা আমার মক্কা, মা আমার মদিনা

সেই মায়ের পায়ের নিচেই রেখেছেন আল্লাহ-খোদা

আমি মানুষের জান্নাত পাওয়ার চাবি।

নামায-রোযা আর হজ্জ-যাকাতে

মিলবে কি খোদার তৈরি জান্নাত যদিও হই সৎ

কিন্তু মায়ের সেবায় পাবো জান্নাত

বলেছেন আল্লাহ-রাসূল (সঃ) তার কোরআন-সুন্নাহ’য়।

আমি মানুষ যে তো শিখেছি শুধু এই পৃথিবীর বুকে

সময় বদলে যায়, বদলে যায় কাছের সব মানুষ

বদলায় না শুধু পৃথিবীর বুকে

গর্ভধারিণী মায়ের স্নেহ-মমতার যত সুখ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…