সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাজেদা আক্তার রানী'র কবিতা- মুক্তিযোদ্ধাদের বলিদান

 

 

মুক্তিযোদ্ধাদের বলিদান
-------সাজেদা আক্তার রানী

স্বাধীনতা কি আমি বুঝিনি
যুদ্ধ কি তা ও আমি দেখিনি।

যতো শুনি ততো মুগ্ধ হই
বাংলা মোদের সেটা তোমাদের জন্যই।

বঙ্গবন্ধু শ্লোগান না করিলা-
সকল বাঙালি একত্রিত হতো না।
সংগ্রামী এ যুদ্ধ হতো না।
আমরা স্বাধীনতা পেতাম না।
এ সোনার বাংলা পেতাম না।

আজ আকাশে মহান বিজয়ের পতাকা
বঙ্গবন্ধু ও শহীদদের জানাই ফুলের শুভেচ্ছা।

তোমাদের অবদানে এই জয়গান
তোমাদের মান রাখবো চির অম্লান।

আমার ভাইয়ের রক্তে রাঙানো গান শুনে কাঁদে এ প্রাণ।
ভুলবোনা কখনো তোমাদের বলিদান।

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…