সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ডা. আওলাদ হোসেন এর কবিতা-মুক্ত পাখির ডানায়

মুক্ত পাখির ডানায়
--ডা. আওলাদ হোসেন

মুক্ত পাখির ডানায় ভর করে

চলেছে কোন অজানায়

ভারবাহী মেঘ চলেছে

চলেছে কোন অজানায়

এখনই বর্ষন হবে।

অনেক পথের শেষে পথ পাওয়া

ভেবেছি অনেক হয়েছে চাওয়া

কবিতা সেতো অনেক দূরে

কবিতায় সুর তোলা।

কোন দর্শন কোন মন্থন

কোন ভালোবাসা

অজানা অবেলায়

তবু গান গাই সুর নাহি পাই

সাঝের তারা করে ঝলমল।

আমি সেই গান অনেক শুনেছি

অনেক পথের সন্ধান পেয়েছি

তবু ধরা নাহি দেয়।
ধরা দেয়ার মত নয়।

শুধু কাব্য করেই পথ চলা
আর কবিতার জন্য কথা বলা।

ছোট্ট শিশুরা অবুঝ মনের তারা

তারাই বা কি জানে,

তারাইবা কি বুঝে?

তবুও পথ চলে পথের সন্ধানে

আমি একা একা

চেয়ে থাকি তার পানে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…