সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-মুখ

মুখ
-মোল্লা মোঃ জমির উদ্দিন

মুখের বেজায় শক্তি
খোদার আমল করি
মনের কথাগুলো বলি
আল্লাহর নামে কসম
বিপদ আপদে করি।

কত জ্ঞানীগুনির
বিচরণ জমিনে দেখি
নিজেকে প্রকাশ করি
মুখ জবানি বক্তৃতা বিবৃতি
গদিতে বসার আকুতি।

সত্যিকারের জ্ঞানীর মোহ
শুনিনাই জমিনে আছে
স্বজাতির ভুল নির্দেশে
কটুকথা শোনাইছে মানুষে
বুঝাতে শুধুই আগেপিছে।

জ্ঞানাধিক্যের প্রমাণ আছে
উপমহাদেশ ভেঙ্গে গেছে
জিন্নাহ নামধারী মুসলিম
প্রমান দেখুন, ফ্রীডম
এট মিড নাইট।

মুখ তো নয় আগ্নেয়গিরি
কথাতেও লাভার উদগিরন
মুখের কথায় চিড়া
ভিজিয়ে রক্ত, তোমাদের
মসনদ শুধুই আমাদের।

করি ধর্মের বারাবাড়ি
ক্ষুদ্র স্বার্থ কিছুলোক
বৃহৎ স্বার্থ জলাঞ্জলি
রক্ত দিয়েও তোমার
মুখে পরবে চুনকালি।

কাজী নজরুল মহাজ্ঞানী
করেছেন জমিনে বিচরন
ঊর্ধ্বাকাশে জায়গা ছিল
মুখ দেখেই বোঝা
যেত সাম্যের জয়ধ্বনি ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…