সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

বিপ্লব ফারুক এর কবিতা-মুগ্ধতার গল্প

মুগ্ধতার গল্প
বিপ্লব ফারুক
যখনই তোমাকে দেখি, দুচোখে
গোলাপ ফোটে
মুগ্ধতায় সুবাসিত হই প্রতিটি মুহূর্ত
প্রেমের ভুবন ভালোলাগার বৃষ্টিতে
ভিঁজে
স্বপ্ন দেখে ঘরে ফিরে বাবুই পাখির মত
হৃদয়ের ডালে বাসা বুনে প্রেমের
বাতাসে
দুলে ঝুলে বেঁচে রবো হাজার বছর ধরে
হাসি লেগে থাকা তোমার দুঠোঁটে মিষ্টি
ঝরে
তোমার মায়াবি চোখে খুন হই অবুঝ
প্রেমিক
তোমাকে না দেখা, না চেনার দিনে এই
মন
ছিলো প্রেমহীন, দেখা - চেনা হলে
স্বপ্নঅলা
হয়ে গেছে । আমি এখন স্বপ্নের
বারান্দায়
ঝুলে থাকি খণিক দেখতে দৃষ্টি
বিনিময়ে
তোমার স্বীকৃতি পেলে ভালোবাসা
রটে যাবে
কাবিনের ঘরে - সুখানন্দে ভাসবো
দুজন।
রচনাকাল ৭/৭/১৭ পলাশবাড়ি, ঢাকা।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…