সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ারা কুমু এর কবিতা-মেঘফুল এঁকে দেবো

মেঘফুল এঁকে দেবো

- মনোয়ারা কুমু

জলধি'র জল ছোঁয়া নূপুর নিক্কণে বেজে ওঠা সুর,

দিগন্ত ছোঁয়া ছায়ানীড় সীমান্ত আঙ্গিনায়

করবী সাঁঝ আঁচলে যে কাব্য গেঁথে যায়

নিশ্ছিদ্র নীরবতায়,

সে কাব্য তুমি পড়নি কখনো ।

তুমি জানোই না-

তিমির কুন্তল তলে নির্ঝর কলঙ্ক হাসি

কি ছবি এঁকে যায়

তটিনীর বুকে ।

তুমি জানো না -

জানো না সবুজ শ্যামল বনো ছায় কাজল দীঘি জলে

কোন স্বপ্ন অহর্নিশ ভেসে চলে ।

নীপবন নীড়ে দলছুট বিহঙ্গ কি করে তার একাকী প্রহর কাটায়---তুমি দেখোনি কখনো,

আমি দেখেছি;

দেখেছি সাথীহারা সাথী খোঁজে

কী ভীষণ রকম উত্কন্ঠা তার চোখে ।

চিত্রা দুপুর কোলে

সদ্য ফোটা সরোবরে

চেয়ে দেখো তুমি

চেয়ে দেখো আকাশ নীলে জ্বলে থাকা সন্ধ্যা তারায়

অথবা নির্ঘুম মধ্যরাতের নির্জনতায়,

আমাকে খুঁজে পাবে নূপুর নিক্কণ সুরে গাঁথা কাব্যকথায়

তটিনীর বুকে আঁকা আলপনায়

কাজল দীঘি জলে ভেসে চলা স্বপ্নকণায়

আমাকে পাবে নীপবন নীড়ে

বিহঙ্গ উত্কন্ঠা মাঝে ,

পাবে তোমার কল্পসুখ রাজ্যে,

কপি শপের কোণার টেবিলে,

ধোঁয়া ওঠা চায়ের কাপে

পাবে পাপে পুণ্যে,

লেকের পাড়ে;ঝিলের ধারে

ফুটপাত ধরে হাঁটা পথে,

হুড খোলা রিকশায়

তোমার কষ্ট কান্নায়

দূর্দান্ত বরষায় ।

তবে কেন আর এই ভাংচুর

কেন হৃদয় রক্তপাত ভরপুর !

আকাশে ভেসে চলা মেঘেদের রঙ এনে

একদিন মেঘফুল এঁকে দেবো তোমার বুকে ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…