সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মেঘ পাহা‌ড়ের প্রেম কা‌হিনী

মেঘ পাহা‌ড়ের প্রেম কা‌হিনী
সজীব মোহাম্মাদ আ‌রিফ

‌মেঘ পাহা‌ড়ের বু‌কের মা‌ঝে ঝর্ণা নিল ঠাই,

এমন মধুর মিলন মেলা যাহার জ‌ু‌রি নাই।

বৃ‌ষ্টি এ‌সে মুচ‌কি হে‌সে আদর ক‌রে গায়,

আদর সোহাগ জরাজ‌রি মিষ্টি চুম‌ু খায়।

এসব দে‌খে সূ‌র্যি মামা সপ্ত রঙ্গে হা‌সে,

আকাশ নীলা লীলাব‌তী ‌ভিষন ভালবা‌সে।

ধূসর মে‌ঘে হে‌সে ব‌লে তেমন কিছু নয়,

পাশাপা‌শি থাক‌লে প‌রে সবারই যা হয়।

পাহাড় ব‌লে এইটুকু যা,‌ দো‌ষের কিছু নয়,

অ‌তি‌থি মেঘ একটু খা‌তির একটু যত্ন এতে কি‌সের ভয়।

সব শু‌নিয়া নদী ব‌লে সবাই একটু শু‌নো,

‌তো‌দের প্রে‌মের ফসল কেন আমার ঘ‌রে বুনো।

আ‌মি অদম সাধ্য কি আর এত বোঝা বইবার,

বা‌কিটুকু উপ‌চে দি‌চ্ছে যেটুকু সাধ্য সইবার।

‌ক্ষেত খামার কয় ও‌রে নদী আমা‌দের কি দোষ,

‌তোদের জ্বালায় ফসল নষ্ট আ‌মি নন্দ ঘোষ।

সব শু‌নিয়া প্রকৃ‌তি কয় এই‌তো মো‌দের রী‌তি,

এ‌কের বু‌কে অ‌ন্যের বসত নি‌র্লোভ প্রেম প্রী‌তি।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…