সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রাজু আহমেদ এর কবিতা- ময়না পাখির ঢং

রম্য কবিতা - ময়না পাখির ঢং
..................রাজু আহমেদ
অনেক বেশী ভাল লাগে
চুলকানিটা বাড়লে,
হাঁচি কাঁশি জ্বর মিলে
শরীরটাকে ঝাড়লে।
হয়েছে জ্বর নাই ডর
রাত বিরাতে যাই নাইতে,
অত্যাচার যতই করো
পারি তাহা সইতে।
কাক পাখিটা ফর্সা হলো
সাবান মেখে গায়ে,
জাহাজ তিনটে ভরে নিলুম
শুকনায় ডিঙি নায়ে।
মোরগ জোড়া নদীর ধারে
সাঁতার কাটছে বেশ,
সাপের মাথায় ভারী সুন্দর
লম্বা কালো কেশ।
বাবুই পাখি গান গায়
বাসন্তী রঙ মেখে,
হুতুম পেঁচা হেসে মরে
ময়না পাখির ঢং দেখে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…