সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা-যদিও আমি পুঁজিবাদী নই

poem

 

যদিও আমি পুঁজিবাদী নই 
---------------------------অয়ন সাঈদ

লঞ্চঘাট জালাল কমিশনার চত্বর
রামের গাঁওয়ের আড্ডার মতো একই তীব্রতায়
কাঠের টেবিলে সাদা সিরামিক কাপ
সিগারেট পুড়ছে ম্যারাথন গতীতে

স্হির ল্যামপোস্টের নিচে ভ্রাম্যমাণ পর্যটক
ষাটঊর্ধ্ব রিটায়ার্ড সচিব ও তার অর্ধাঙ্গির
দামাদামি করে চা-পান, উচ্চমূল্যে শ্বাসপ্রশ্বাস-
কিনে নিতে হয় মেগাবাইট গিগাবাইটের হিসেবে,
আইসিওতে লাইফ সাপোর্টের মতোই ভিপিএন
আমাদের প্রদর্শন করে নিষিদ্ধ ওয়েব সাইটগুলো!

যদিও আমি পুঁজিবাদী নই
তবু পড়শি কবি সজলের সাথে দাবায় বসলে
ঘোড়ার সর্বনাশা প্রহরায় প্রটকলের ভেরেন্ডা ভেজে
অসময়ে ক্যাসলিং করে বসে থাকি যোগাসনে।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…