সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রুদ্র ম আল-আমিন এর কবিতা- যদি মন ভেঙ্গে যায

যদি মন ভেঙ্গে যায
রুদ্র ম আল-আমিন

যদি মন ভেঙ্গে যায় তবে যাওনা আমায় ছেড়ে
আমি কি আর আজো রয়েছি তোমার বিনে সুতোর মালাটির মত করে।
হয়তো আমি শূন্যে ভাসি,মেঘ বৃষ্টি ঝড় তারও সাথে মিতালি করি
হয়তো একদিন তোমায় ছেড়ে ভুলে থাকিব তাহাও জানি।
তাই বলে কি তুমি আমার পর হবে?
আমি রৌদ্রছায়া বরফের কান্না বুঝিনা,হিমালয়,পর্বত,পাহাড় গড়ি নাই
যে আছড়ে পরিবে আবার একদিন তাহার বুকে।
শুধু শুধুই দুদণ্ড ভালোবাসা, তাহাও আজ ভুলিবার তরে
তার চেয়ে এটা ভাবো এই আমি কে?
কে আমি,আর কে-বা ছিলাম এতদিন তোমার মনে।
যদি মন ভেঙ্গে যায় তবে যাওনা আমায় ছেড়ে
আমি কি আর অভিসম্পাত দেব তাই বলে মনে মনে?
তপ্ত রোদে দাঁড়িয়ে থাকো ক্ষতবিক্ষত দেহে,ইহাও প্রেম কেউ বা বলে।
অধরা!
আমার আর মোটেও ভালো লাগে না এইসব স্মৃতি গেথে গেথে।
তার চেয়ে চলে যাও, চলে যাও আজ আমায় ছেড়ে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…