সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোনিতা রহমান এর কবিতা-যদি হারিয়ে যাও

যদি হারিয়ে যাও
-মনোনিতা রহমান

যদি কোনদিন হারিয়ে যাও আমি তোমাকে খুঁজবো ।
দূর বহুদূর সমুদ্র নীলিমায় ,
নীল আকাশের বুকে ,
চাঁদের আঙিনায় ।
খুঁজবো সমুদ্র সৈকতের বিজন পথে।
অন্ধকারে কোহলি নিশিতেও যদি হারিয়ে যাও খুঁজবো-
পানকৌড়ি আর চিল নীরে ফেরার স্বপ্নিল খনে ,
নীল আসমানের ঝলমল তারার হাসির অঙ্গনে ।
খুঁজবো-বিস্মৃত স্মৃতির সাদা পর্দায়, গোধূলি মাখা ব্যস্ত সন্ধ্যায় ।
যদি হারিয়ে যাবে যেও ,
এমন কোন জায়গায় যেখানে কেউ তোমাকে জানবে না , কারণ আমি তোমাকে খুঁজবো
সারাটি জীবন ধরে। খুঁজতে খুঁজতে হয় তো একদিন পাব ,
সঞ্চিত যত ভালোবাসা তখনো তোমায় দিতে থাকব।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…