সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রুদ্র ম আল-আমিন এর কবিতা- যুগনীর হাটে

যুগনীর হাটে

- রুদ্র ম আল-আমিন

যুগনীর হাটে কত না জিলাপীর মেলা বসে
ভাদ্র মাসের কোন এক সোমবারে গিয়াছিলাম মামাদের সাথে হাটে।
কুঁজো একটা মহিলাকে দেখে হেসেছি খুব মনে মনে, মামায় বলিলঃ
"আছমানি কৈ গেছিল?"
তর ভাইগন্যা,কারপোলারে?ওর মায় আইছে?
দুপুর গড়িয়ে বিকেলবেলা বান্ছারাম সাধুবেসে
কহিল, চল জিলাপী খাবি আমার সাথে।
দেখিলাম,দেরপ্যাচের জিলাপীটারে সারেতিনপ্যাচে জরায়ে
দোকানী ঢালায় সাজায়ে রেখেছে বেশ করে।
পাঁচটাকায় পদ্মপাতায় বাধিয়া দিলো
একফোটা রস তাহাতে নাহি গড়িয়ে পরে।
ভ্রুক্ষেপ করিয়া মনে মনে ভাবিলাম
ইহাতো জিলাপীর মত নাহি দেখা যায় তবে।
চালের গুড়োয় তেলেগুড়ে রস মাখামাখি
হাটের অর্ধেক লোক তারিলাগি বসিতেছে এলোপাথারী।
যুগনীর হাটে রাসবিহারী তখুন পাটের তটে
খদ্দের লইয়া ব্যস্তসময়ে আড়চোখে কহিল,
"কবে যাইবি চলে? "
তখন জিলাপীর প্যাচে মাথাখানি ভনভন করে ঘুরিতেছে সবে।
বটের ছায় কতলোক যে তামাক খায়
তাহার ইয়াত্তা নাই,
কেবা খোজরাখিবে কে কার ঘরে।
লাঙলের ফলা লাগাইতে ব্যস্তকামার
তাঁরিমাঝে দুএকবার মুখে পুড়িতেছে জিলাপীর স্বাধ বটে।
ফিরিবার কালে গোপালের মেয়ে রাজবীথি কান্নায় জরজর মলিন মুখে কহিল ,
আমায় কেন নিলি না তোর সাথে যুগনীর হাটে ?

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…