সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

যেখানে প্রেম কাঁদে নীরবে

যেখানে প্রেম কাঁদে নীরবে
আওলাদ হোসেন

সন্ধ্যার আকাশে প্রষ্ফুটিত নীলিমায় দুগ্ধ ফেননিভ
কোটি তারকাপুঞ্জ যেন খৈ ফুটে,
উজ্জ্বল আভায় জ্বল জ্বল আর মিট মিট করে
দৃষ্টি নন্দন হয়ে মায়াবী মাধূরী মিশিয়ে
অবাক করেছে সহস্ত্র রজনীর প্রত্যাশা।

তারপর ঊষার আঘাতে লন্ডভন্ড হয়ে যায়
খুঁজে পাওয়া যায় না কোন তারা।
স্বপ্নের স্বাধ ধুলায় মিশিয়ে
মধ্যাহ্ন মার্তন্ড তাপদাহ জ্বালিয়ে পুড়িয়ে
করেছে উত্তপ্ত পৃথিবীকে দিশেহারা।

তার পর ভাটির টানে জুয়ার ভাটার খেলা
লাল পটে আঁকা সূর্য নিয়েছে বিদায়।
পশ্চিমের কোনে একফালি চাঁদ
জ্যোত্নাপুলত রাত্রি পুর্ণিমায় আঁকে আকাশ
তারপর উষার আঘাত ছিন্নভিন্ন করে দেয়
তারকাদের খেলা, চন্দ্রের হয় দেহবসান।

অনুরূপ প্রেমময় জীবনের খেলা ঘরে
রাজদরবারে অথবা পেশীশক্তির অভ্যুত্থানে
যৌবনের যৌলুশ আর উন্মত্ততা নারীর দেহমন করে গ্রাস
তাদের পাল্লায় পরে প্রেমিক প্রেমিকা ভবে যৌবন দেয় জলাঞ্জলি।
রাজরোষ যদি এসে যায় অথবা খর্গ চালায় কোন পেশীর ভয়ে
নারী অসহায় বলে সাজাতে বাগানবাড়ী, টাকা-কড়ি হয় উজার
সমতার বন্ধনে আবদ্ধ হতে যেয়ে কত যুগল করে হাহাকার
তারপর উন্মত্ততা থেমে গেলে, রাজরোস নেমে এলে বয়সে নুজ দেহ
নারীরা সংসার চায়, পুত্র-কন্যা দিয়ে যায়, প্রেম কাঁদে দাঁড়িয়ে দরজায়।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…