সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

যোগ ব্যায়াম তরুণদের অস্বস্তিকর বিধ্বংসী মাদক, ফেনসিডিল, ইয়াবা থেকে দুরে রাখবে: ভূমি মন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, তরুণদের বিপথগামী করছে মাদক, ফেনসিডিল, ইয়াবা ও বিভিন্ন মরণনেশা। একমাত্র শরীরচর্চা, যোগব্যায়ামই পারে তরুণদের এসব অস্বস্তিকর বিধ্বংসী মরণনেশা থেকে দুরে রাখতে।

আজ সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আনন্দম ইনস্টিটিউট অব যোগ আয়ুর্বেদ এন্ড যৌগিক হসপিটাল আয়োজিত ‘আদর্শ জীবন গঠনে যোগাভ্যাসের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেহ ও মনকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস করা প্রয়োজন। যোগ অনুশীলনে মানুষ পাপমুক্ত থাকে। নিয়মিত যোগ অনুশীলনের মাধ্যমে প্রাণের শক্তি সঞ্চারিত হয়, সমাজের পাপাচার, মাদক, হানাহানি থেকে দুরে থাকা যায়। শরীর ও মন সুস্থ না থাকলে ধর্ম, কর্ম, ইহলোকিকতা কোন পথই ঠিক মত চলে না। সকল মানুষের জন্য যোগাভ্যাস গড়ে তুলতে হবে। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিষয়টিকে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের কারিকুলামে আনার উদ্যোগটি সরকার নিবে। প্রতিটি বিদ্যালয়ে ড্রিল বা পিটির ব্যবস্থা রয়েছে কিনা তা মনিটরিং করবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নিজস্ব মাঠ এর ব্যবস্থা করবে। মন্ত্রী সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনভাবে প্রশ্রয় দিবেন না। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান।

যোগী পরিচালক পিকেবি প্রকাশ প্রমিথিয়াস চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, যোগী অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস, যোগী এডভোকেট ড. জে.কে. পাল, আমেরিকান প্রবাসী বাঙালি হিন্দু ফাউন্ডেশনের সভাপতি শ্যামল চক্রবর্তী, যোগী ধীরেন্দ্রনাথ বাড়ৈড়ি প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…