সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

আওলাদ হোসেন এর কবিতা- প্রাণ বিসর্জন দেয়

 

 

প্রাণ বিসর্জন দেয়
---------------আওলাদ হোসেন

কেন আগে বুঝি নাই
তোমার কোন প্রেম নাই
তুমি যে কি, আসলেই কি
আমি কেন মজেছিলাম তোমার প্রেমে
ধরা নাহি দাও
দেখা নাহি দাও
কথা নাহি কও
উপমা দিয়েছ অনেক
স্মৃতি দাও নাই
এত দিন কিসের
কল্পনা করেছি,
এতদিন কোন মূর্তি গড়েছি
তোমার কোন নেই সন্ধান
অধরা অজানা
অচেনা বয়ে গেলে চিরকাল
তাহলে, তাহলে
শেষের ঠিকানায়
আমি বলে যাই
তোমাকে আর
চাইবো না আমি
আমি রইবনা প্রতিদিনের
মতো তোমার অপেক্ষায়
হে রুপসী নারী তোমার
প্রেমে যারা বিসর্জন
দেয় রূপসার ঘোলা জল,
তুমি তাদের ক্ষমা করে যেন
বিভ্রান্তিতে প্রাণ বিসর্জন না দেয়।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…