সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রানী

রানী!!
সেলিনা জাহান প্রিয়া ।

পানশালায় ডুবে আছে প্রেমিক মাতাল চাঁদ!

কুন্তিবায়ের ঘুঙুরে তখন রাজার সুখ ভাসে

নেশার রঙে তখন পান্তশালায় গভীর রাত ।

নর্তকীর নীল নয়নে বেহালায় করুন ঢেউ

রানীর তখন শুধুই রাজ মুকুটের সুভা মাত্র

সোনার পালঙকে বসে আখির কাজল মুছে

রাজা ঘুমিয়ে বাঈয়ের আলতা পায়ে চুমু দিয়ে ।

তবু রানী

সব ভুলে

দূর্বাঘাসের উপর

নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে অবোধ শিশির হয়ে ।

পাথর হিম কক্ষে গড়িয়ে পড়া চোখের জলে

রাজ মহলের দেয়ালে শ্যাওলা হয়ে বাঁচে ।

রানীর অপেক্ষার রাত্র মাতাল হয় আঁখি-

মোমবাতি গুলো একটু একটু গলে পড়ে

রানী তাতেই যেন জীবনের আল্পনা আঁকে !

বিশ্বাস রাজা রাজ মন্ত্রে নেই ! বিবি শুধু সোভা

যা কিছুই অর্জন-উপার্জন তা নর্তকীরই ভাল জানে !

ভালবাসাগুলো

সব তো

বাঈ

বাদী

দিতে খুব ব্যস্ত

পানশালায় ডুবে আছে রাজার মাতাল মন -

রানীর তখন শুধুই রাজ মুকুটের সুভা মাত্র !

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…